সার্ভারের ব্যাকআপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ

  • Tuesday, 12th May, 2026
  • 14:15pm

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

প্রিয় কাস্টমার, আপনারা নিশ্চয় অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে cPanel সার্ভারগুলো একটি গুরুতর সিকিউরিটি দুর্বলতা (CVE-2026-41940) এর কারণে ঝুঁকির মধ্যে পড়ে। এই দুর্বলতাটি exploit করে বিভিন্ন সার্ভারে অননুমোদিতভাবে প্রবেশ করা হয়েছে এবং এর প্রভাব বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ওয়েবসাইটের উপর পড়েছে।

দুর্ভাগ্যবশত, আমাদের কিছু cPanel সার্ভারও (Server-4, Server-6, Server-9) এই আক্রমণের শিকার হয়েছে। ইতোমধ্যে আমরা ফ্রেশভাবে cPanel ইনস্টল করে আমাদের সাধ্যমতো ব্যাকআপগুলো রিস্টোর করার কাজ সম্পন্ন করেছি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আমাদের বর্তমান কার্যক্রম

আমাদের কাছে যেসব ব্যাকআপ উপলব্ধ ছিল, সেগুলো থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে ক্ষতিগ্রস্ত ওয়েবসাইটগুলো রিস্টোর করেছি। তবে বাস্তবতা হলো, শুধুমাত্র ব্যাকআপ থেকে সবসময় ১০০% ওয়েবসাইট রিকভারি সম্ভব হয় না। এর কারণগুলো হলোঃ

  • কিছু ওয়েবসাইটের ব্যাকআপ মিস হতে পারে
  • কিছু ব্যাকআপ অসম্পূর্ণ থাকতে পারে
  • অনেক ক্ষেত্রে সফটওয়্যারজনিত সমস্যার কারণে ব্যাকআপ বন্ধ হয়ে যায়।

ব্যাকআপ মনিটরিং কীভাবে করবেন, সে বিষয়ে প্রায় ৪ বছর আগে আমাদের একটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হয়েছিল: ভিডিও লিংক

যেসব ওয়েবসাইটের ব্যাকআপ পাওয়া যায়নি অথবা সম্পূর্ণ রিস্টোর সম্ভব হয়নি, সেগুলো আপনাদের নিজস্ব ব্যাকআপ থেকে রিস্টোর করতে হবে অথবা নতুনভাবে তৈরি করা ছাড়া আমাদের হাতে অন্য কোনো বিকল্প নেই।

আমাদের Backup Policy তে পূর্ব থেকেই উল্লেখ রয়েছে যে, গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের ক্ষেত্রে শুধুমাত্র সার্ভার ব্যাকআপের উপর নির্ভর না করে নিজেদের কাছেও আলাদা ব্যাকআপ সংরক্ষণ রাখা উচিত। কারণ বড় ধরনের সমস্যার ক্ষেত্রে লাইভ ডাটা পুনরুদ্ধার সবসময় সম্ভব হয় না।

ওয়েবসাইট চালু না হলে কী করবেন

যেসব ওয়েবসাইটের ফাইল ঠিকভাবে রিস্টোর হয়েছে কিন্তু সাইট রান করছে না অথবা কোনো error দেখাচ্ছে, অনুগ্রহ করে আমাদের সাপোর্ট টিমকে জানান। আমরা বিষয়গুলো পরীক্ষা করে সমাধানের চেষ্টা করব।

গুরুত্বপূর্ণ ব্যাকআপ নির্দেশনা

আমাদের Backup Policy তে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে, ক্লায়েন্টদের নিয়মিত মনিটর করতে হবে তাদের ওয়েবসাইটের backup সঠিকভাবে হচ্ছে কিনা।

একটি সার্ভারে অনেকগুলো ওয়েবসাইট থাকে। কখনও কখনও কোনো নির্দিষ্ট ওয়েবসাইটের backup failure হতে পারে। এ ধরনের সমস্যা দ্রুত আমাদের জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে ক্লায়েন্টরা নিয়মিত চেক করেন না। ফলে কোনো সাইটের backup দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও সেটি অনেক সময় অজানা থেকে যায়। পরবর্তীতে বড় ধরনের সমস্যা হলে তখন সেই সাইটের backup প্রদান করা সম্ভব হয় না।

তাই সমস্ত কাস্টমার ও পার্টনারদের প্রতি অনুরোধ থাকবে—অন্তত সপ্তাহে ১ দিন নিজ দায়িত্বে নিজেদের ওয়েবসাইটের backup system সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করুন।

ভবিষ্যতের জন্য পরামর্শ

আপনার ওয়েবসাইট গুরুত্বপূর্ণ হলে অবশ্যই—

  • নিয়মিত backup monitor করুন
  • নিজের কাছেও আলাদা backup সংরক্ষণ রাখুন
  • Backup generate হচ্ছে কিনা তা cPanel থেকে যাচাই করুন
  • কোনো backup issue দেখলে দ্রুত আমাদের জানান

আমাদের Terms & Conditions এবং Backup Policy পেজে backup monitoring সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে।

সর্বপরি

সবাই মিলে backup monitoring নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে অনেক ডাটা loss প্রতিরোধ করা সম্ভব হবে। আমরা সাধারণত দুইটি আলাদা remote backup server-এ ব্যাকআপ সংরক্ষণ করে থাকি, যা running server-এর বাইরে থাকে। স্ক্রিনশট: Screenshot এখানে দুটি backup server যুক্ত রয়েছে: ১. bkpct132 ২. bkpcc26 এই দুটি ভিন্ন লোকেশনে অবস্থিত।

আমরা অবগত যে, এই ঘটনায় অনেক কাস্টমারের বড় ধরনের ক্ষতি হয়েছে। বিশেষ করে যারা প্রতিনিয়ত হিসাব-নিকাশ বা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ডাটা আপডেট করেন, তাদের জন্য এটি অত্যন্ত কষ্টদায়ক পরিস্থিতি। এ জন্য আমরা সত্যিই মর্মাহত।

আমাদের পরামর্শ থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবসাইট Shared Hosting এ না রেখে Private Server / VPS / Dedicated Server-এ হোস্ট করা। কারণ Shared Server এ শত শত ওয়েবসাইট একসাথে থাকে। ফলে বড় ধরনের সমস্যা হলে recovery process সম্পন্ন করতে কয়েকদিন সময় লাগতে পারে। উদাহরণস্বরূপ, একটি সার্ভারে যদি ৫০০টি ওয়েবসাইট থাকে, তাহলে সম্পূর্ণ recovery করতে ৩–৪ দিন সময় লাগা স্বাভাবিক। কিন্তু একটি Private Server এ যদি শুধুমাত্র একটি ওয়েবসাইট থাকে, তাহলে সেটি ১–২ ঘণ্টার মধ্যেই restore করা সম্ভব।

এছাড়াও Shared Server এ অন্য কোনো কাস্টমারের সমস্যার প্রভাবও আপনার ওয়েবসাইটের উপর পড়তে পারে। তাই গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের জন্য Private Infrastructure সবসময় তুলনামূলক বেশি নিরাপদ ও কার্যকর সমাধান।


মুহম্মদ আখতারুজ্জামান
সিইও, বিডিওয়েবস.কম
হেল্পলাইন: 09617-200300

« Back

Leave a Message
We are currently offline.