How to change PHP Version in cPanel (alt-php vs ea-php) / সিপ্যানেলে সঠিক নিয়মে PHP ভার্সন পরিবর্তন করার উপায় Print

  • alt-php, php version, ea-php, php selector, cpanel php error
  • 0

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমাদের ওয়েব হোস্টিং সার্ভারে গ্রাহকদের সুবিধার জন্য দুটি ভিন্ন PHP ম্যানেজার দেওয়া রয়েছে: PHP Selector (alt-php) এবং MultiPHP Manager (ea-php)

ভুল কনফিগারেশনের কারণে অনেক সময় সাইটে PHP Error বা Version Mismatch দেখায়। নিচে সঠিক নিয়মে পিএইচপি ভার্সন পরিবর্তন করার দুটি পদ্ধতি দেওয়া হলো। আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করুন:


পদ্ধতি ১: PHP Selector (alt-php) ব্যবহার করতে চাইলে

আপনি যদি PHP Selector-এর এক্সটেনশন কাস্টমাইজেশন সুবিধা ব্যবহার করতে চান, তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. আপনার cPanel-এ লগইন করুন।
  2. "Software" সেকশন থেকে MultiPHP Manager অপশনে প্রবেশ করুন।
  3. আপনার ডোমেন নামের পাশের চেকপাক্সটি টিক দিন।
  4. ডানপাশের PHP Version ড্রপডাউন মেনু থেকে "Inherit" সিলেক্ট করে Apply বাটনে ক্লিক করুন।
  5. এবার cPanel-এর মূল পাতায় ফিরে এসে Select PHP Version অপশনে যান।
  6. আপনার কাঙ্ক্ষিত PHP Version (যেমন: 8.1 বা 8.2) সিলেক্ট করে Set as current-এ ক্লিক করুন।

পদ্ধতি ২: MultiPHP Manager (ea-php) ব্যবহার করতে চাইলে

আপনি যদি cPanel-এর ডিফল্ট MultiPHP ম্যানেজার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. আপনার cPanel-এ লগইন করুন।
  2. "Software" সেকশন থেকে Select PHP Version অপশনে প্রবেশ করুন।
  3. সেখানে PHP Version হিসেবে "Native" সিলেক্ট করা আছে কিনা নিশ্চিত করুন (যদি না থাকে, তবে Native সিলেক্ট করে দিন)।
  4. এবার cPanel-এর মূল পাতায় ফিরে এসে MultiPHP Manager অপশনে যান।
  5. আপনার ডোমেনটি সিলেক্ট করে ডানপাশের ড্রপডাউন থেকে আপনার পছন্দমতো PHP Version (যেমন: ea-php81) বেছে নিয়ে Apply করুন।

⚠️ জরুরী সতর্কবার্তা:
একই সাথে দুটি ম্যানেজারে দুরকম সেটিংস রাখবেন না। অর্থাৎ, MultiPHP-তে কোনো নির্দিষ্ট ভার্সন সিলেক্ট করে আবার PHP Selector- থেকেও আলাদা ভার্সন সিলেক্ট করলে সাইটে 500 Internal Server Error আসতে পারে।

কোনো সমস্যা হলে আমাদের সাপোর্ট টিকেটের মাধ্যমে যোগাযোগ করুন।


Was this answer helpful?

« Back

Chat with us
Need help? Chat with us!