অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে স্বয়ংক্রিয় বিল সমন্বয় সংক্রান্ত
-
Saturday, 10th October, 2026
-
23:18pm
প্রিয় গ্রাহক,
আপনাদের সেবাপ্রাপ্তি আরও সহজ, নিরবচ্ছিন্ন ও অনেক কাস্টমারের অনুরোধে আমাদের বিলিং সিস্টেমে স্বয়ংক্রিয় বিল পরিশোধের (Auto Credit Apply) সুবিধা সক্রিয় করা হয়েছে। এর ফলে, আপনার অ্যাকাউন্টে যদি অগ্রিম ক্রেডিট ব্যালেন্স জমা থাকে, তবে নতুন ইনভয়েস তৈরি হওয়ার সাথে সাথেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেই ব্যালেন্স থেকে বিল পরিশোধ সম্পন্ন করবে। ফলে বারবার ক্লায়েন্ট পোর্টালে লগইন করে ম্যানুয়ালি কনফার্ম করার প্রয়োজন হবে না।
আপনি যদি চান যে আপনার জমা থাকা ব্যালেন্স থেকে নিজে নিজে বিল পরিশোধ না হোক তাহলে সরাসরি টিকেটের মাধ্যমে অথবা, WhatsApp-এ ম্যাসেজ করে জানাবেন। আমরা আপনার অ্যাকাউন্টের জন্য এই অটো সিস্টেমটি বন্ধ রাখার ব্যবস্থা করব। অথবা অতিরিক্ত ব্যালেন্স জমা না রাখলেও অটো ব্যালেন্স কর্তন হবে না।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
বিনীত,
Billing Team, BDWebs.com
WhatsApp & Helpline: 09617200300