ডোমেইন রিসেলার API ও ঈদ সালামী
-
Wednesday, 13th May, 2026
-
12:54pm
প্রিয় গ্রাহক,
আলহামদুলিল্লাহ, ডোমেইন রিসেলার মডিউলের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন থেকে সকল ডোমেইন রিসেলার তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে আগের মতো API-এর মাধ্যমে ডোমেইন ক্রয় ও ম্যানেজ করতে পারবেন। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন।
বিশেষভাবে উল্লেখ্য যে, ঈদুল আযহা উপলক্ষে গরুর গোস্ত দিতে না পারলেও আমরা গরুর মশলার জন্য প্রতি .com ডোমেইন রেজিস্ট্রেশনে ১০৭৮ - ৯৭৮ = ১০০ টাকা ছাড় দিচ্ছি সকল ডোমেইন রিসেলারের জন্য। এই অফার চলবে আগামী জিলহজ্জ মাসের ১৩ তারিখ পর্যন্ত।
এছাড়াও আমাদের পাবলিক ডোমেইন রিসেলারেও অফার দেওয়া হয়েছে। প্রয়োজনে সেখান থেকেও নিতে পারবেন: পোস্ট
কাজেই ঈদের খুশিতে যত খুশি ডোমেইন কিনুন, যেখানে খুশি সেখান থেকে।
ধন্যবাদান্তে,
সিস্টেম অ্যাডমিন
BDWEBS.COM